ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর সাইন্সল্যাব এলাকায় পুলিশের ওপর বোমা হামলার ঘটনা আইএস ঘটিয়েছে বলে দাবি করেছে আই এস এর কর্মকান্ড পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স। শনিবার মধ্যরাতে সংস্থাটি এ দাবি করেছে।
সাইট ইন্টেলিজেন্স জানায়, ঢাকায় পুলিশকে লক্ষ্য করে অত্যাধুনিক আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস। এতে দুই পুলিশ আহত হয়েছেন।
শনিবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের গাড়িবহরে থাকা এক পুলিশ কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে গাড়িতে থাকা মন্ত্রী সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।
















