সীমান্ত থেকে আরো ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত থেকে আরো দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন- আব্দুল হাকিম (৩২) ও আবু সাঈদ আলী (৩০)।

শনিবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যান ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।

আটকরা হলেন- উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মো. আলমের ছেলে আব্দুল হাকিম ও দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে আবু সাঈদ আলী।

স্থানীয়রা জানান, ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আবদুল হাকিম ও আবু সাঈদ আলী। এ সময় তাদের ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করেন। পরে তাদের ওই দেশের পুলিশের হাতে সোর্পদ করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদনোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ১৫টি কক্ষ ভাঙচুর
পরবর্তি সংবাদবাংলাদেশি হিন্দুরা স্বাগত, মুসলমানদের ঠাঁই নেই: বিজেপি নেতা