ঝিনাইদহে বাস-লেগুনা সংঘর্ষ, আহত ১০

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বাস ও লেগুনা সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আসাদুজ্জামান, শিমুল, কাজল, সাদ্দাম, আমেনা বেগম, সুজন, মাখন দাস, প্রফুল্ল দাসসহ ১০ জন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, সকালে কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা যশোর যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সাথে লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পূর্ববর্তি সংবাদঅবশেষে স্বজনদের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ওমর-মেহবুবা
পরবর্তি সংবাদলালমনিরহাটে বন্যার্তদের মাঝে ওলামা কাউন্সিল অব ইতালি‘র ত্রাণ বিতরণ