‘ভারত থেকে মুসলিমদের তাড়ানোর সহজ রাস্তা এনআরসি’

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের আসামের এনআরসি তালিকা নিয়ে প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আসামকে দ্বিতীয় কাশ্মীর তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদির সরকার৷ তাই মুসলিমদের ওপর ছাঁটাই পর্ব চলছে৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, অনৈতিকভাবে এনআরসির নামে ভারত থেকে মুসলিমদের তাড়ানো হচ্ছে৷

কাশ্মীরেও মুসলিমদের নিশানা করা হয়েছে বলে দাবি করেন ইমরান। এসময় তিনি বলেন, পাকিস্তানের কাছে যে রিপোর্ট রয়েছে তাতে জানা যাচ্ছে এনআরসি মূলত মুসলিমদের নিশানা করেই বানানো হয়েছে৷

ইমরান খান বলেন, আসামে এনআরসির মাধ্যমে আসামে গণহত্যা চালাতে চাইছে ভারতের কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, শনিবার আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে৷ ১৯.০৬ লক্ষ মানুষ তালিকার বাইরে রয়েছে৷ ফলে তাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে৷

পূর্ববর্তি সংবাদঅবৈধভাবে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে ১৩ জন আটক
পরবর্তি সংবাদঅবশেষে স্বজনদের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ওমর-মেহবুবা