ইসলাম টাইমস ডেস্ক: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত চর অঞ্চল শৈলবাড়ী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, চাল, ডাল, তেল এবং ঘড়বাড়ি ভেঙে যাওয়া মানুষদের মাঝে ঢেউটিন বিতরণ করেছে ওলামা কাউন্সিল অব ইতালি।
এ সময় উপস্থিত ছিলেন ওলামা কাউন্সিল অব ইতালির সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা রহমত উল্লাহ, মাওলানা মাহমুদ হাসান সিরাজি, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, মাওলানা রজিবুল হক, মাওলানা আব্দুল রীম, মাওলানা নুরুল হুদা, ব্যবসায়ী জামালুদ্দিন ও আমজাদ হোসেন।
ওলামা কাউন্সিল অব ইতালির সভাপতি মাওলানা মিজানুর রহমান জানান, তারা ইতিপূর্বেও দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় এবারও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ওলামা কাউন্সিল অব ইতালি।
তিনি জানান, ২০১০ সালে ওলামা কাউন্সিল অব ইতালি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চৌহালীতে ২০০০ কম্বল এবং ২৫০০ জ্যাকেট, সোয়েটার বিতরণ করে। ২০১৩ সালে রানা প্লাজার ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ২০০৭ সালে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও ২০১৭ সালে রোহিঙ্গাদের জন্য এবং ২০১৮ সালে যমুনার চর-অঞ্চলে হতদরিদ্রদের মাঝে হাস-মুরগীর পাশাপাশি বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
















