কাশ্মীর সংকট: পাকিস্তানে আসছেন সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার পাকিস্তান সফরে আসছেন।

ইসলামাবাদের সৌদি দূতাবাস জানায়, একদিনের সরকারি সফরে এসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করবেন।

এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপেস্র ট্রিবিউন জানায়, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান বুধবার পাকিস্তানে আসছেন। তিনি পাক নেতৃবৃন্দ ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সর্বশেষ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রী ইমরান খান অধিকৃত কাশ্মীরের বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে উত্থাপন চলমান রাখায় এক মাসেরও কম সময়ের মধ্যে দুই নেতার মধ্যে দ্বিতীয়বারের মতো এ নিয়ে আলোচনা হয়েছে।

পূর্ববর্তি সংবাদমাসুদা ভাট্টির মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
পরবর্তি সংবাদমুহাররম বনাম সমাজে মুহাররমের আনুষ্ঠানিকতা