ইসলাম টাইমস ডেস্ক: জনতার দ্বারা মারধর ও মৃত্যুর পক্রিয়া থেমে নেই। এবার ভারতের রাজধানী দিল্লিতে মুসলিম ভেবে ঠাকুর যুবককে পিটিয়ে মারল পন্ডিতরা। সাহিল সিং নামে ২৩ বছর বয়সী এই যুবককে কেবল পন্ডিতদের রাস্তায় হাঁটতে দেখে মৌজপুর অঞ্চলের মুসলমান ভেবে হত্যা করা হয়।
সাহিল সিংয়ের মা সংগীতা সিং বাইন্ড হেডলাইনকে (নিউজ পোর্টাল) বলেন, পন্ডিতরা মুসলমান ভেবে আমার পুত্রকে হত্যা করেছে। সে আমাদের সংসার চালাত। সেই একমাত্র উপার্জন করত। কারণ তার বাবা অসুস্থ। তার হার্টের প্রবলেম রয়েছে।
সাহিলকে হত্যা করা হলে পুরো রাস্তার লোকজন খুশি হয়েছিল যে, আমরা একজন মুসলিমকে হত্যা করতে পেরেছি। কিন্তু যখন তারা জানতে পারে যে সাহিল মুসলমান নয়, বরং তাদের ঠাকুরের ছেলে তখন তারা হতভম্ব হয়ে গিয়ে বলে যে, খুব ভুল ঘটনা ঘটেছে।
জানা যায়, সাহিল সিং পরিবারের সাথে মৌজপুরের আদর্শ মহল্লা কৃষ্ণ গলীতে থাকতেন। শুক্রবার রাতে তিনি তার বন্ধুর জন্মদিন থেকে ফিরছিলেন। এদিকে, বিজয় পার্কের ৫ নাম্বার রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে মাতাল চন্দ্রভান তাকে থামিয়ে দিয়েছিল।
অভিযোগ করা হয়েছে যে, তিনি সাহিল সিংকে বলেছিলেন যে এটি আমাদের রাস্তা। এ কথা বলার পর চন্দ্রভান তাকে মারধর করেন। চন্দ্রভানের ছেলেরাও সেখানে পৌঁছেছিলেন। অন্যান্য যুবকরাও তাদের লাঠিপেটা শুরু করে।
সাহিল সাহায্য পার্থনা করতে থাকে, কিন্তু কেউ শুনেনি। কোনওভাবে সাহিল স্কুটার নিয়ে বাড়িতে পৌঁছেছিল। এসময় পরিবারের লোকেরা তাকে হাসপালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এক্ষেত্রে পুলিশ অভিযুক্ত চন্দ্রভান ও তার পুত্রকে গ্রেফতার করেছে।
সূত্র: বাইন্ড হেডলাইন, বেঙ্গল রিপোর্ট
















