ইসলাম টাইমস ডেস্ক : এর মধ্যেই ময়মনসিংহ সদর উপজেলায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে চালককে খুন করে তার অটোরিকশা ছিনতাই করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত চালকের নাম মোশাররফ হোসেন (২৫)।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহামেদ জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই যুবকে খুন করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই এলাকায় অটোচালকের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তবে ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও অটোরিকশার চাবি উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, কিছুদিন আগে সাতক্ষীরায় শাহীন নামে এক কিশোরকে আহত করে তার ভ্যান ছিনতাই করে কিছু দুবৃত্ত। এ ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে।
















