দক্ষিণ আফ্রিকায় একদিনেই হামলা ও লুটপাটের শিকার ৫০০ বাংলাদেশী

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একদিনেই হামলা ও লুটপাটের শিকার হয়েছে অন্তত ৫০০ বাংলাদেশিসহ অসংখ্য অভিবাসী। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এ সব ঘটনা ঘটে।

 

হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা কম থাকায় এ হামলা ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশংকা করেছে স্থানীয় গণমাধ্যম।

আজ জোহানসবার্গ শহরের আশপাশের সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

রবিবার রাতে মালভেনের জুলিস অ্যাস্টেটে স্থানীয় কৃষ্ণাঙ্গ নাগরিকরা নারকীয় তাণ্ডব চালিয়ে প্রায় ২০০ দোকান ১০০ গাড়ী পুড়িয়ে দিয়েছে।

এছাড়া প্রিটোরিয়া শহর ও তার আশপাশের এলাকায় হামলা ও লুটপাট চলছে। আশংকা করা হচ্ছে এ হামলা ও লুটপাট, অগ্নিসংযোগ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে।

পূর্ববর্তি সংবাদকক্সবাজারে অগ্নিকাণ্ড, দোকানের মালিক ও কর্মচারীর মর্মান্তিক মৃত্যু
পরবর্তি সংবাদজাবি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শিক্ষক-শিক্ষার্থীদের অবরোধ