দেশের পরিস্থিতি তুলে ধরেছি, কূটনীতিকরা শুনেছেন: ড. কামাল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের গুলশানের বাসায় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে দেশের পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিএনপি ও জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতারা।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের জানান, আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অলোচনা করেছি। তাদের সামনে সবকিছু তুলে ধরেছি। কূটনীতিকরা তা শুনেছেন।

তবে বৈঠকে উপস্থিত জাসদ সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, চায়ের আড্ডায় মঈন খানের বাসায় এসেছিলাম। সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠকে যুক্তরাজ্য, যুক্তরাস্ট্র, কানাডা ইউএন ডিপির প্রতিনিধি ছাড়াও বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সহ বিএনপি ও জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে রিসোর্ট বানাতে জমি কিনছে মহারাষ্ট্র সরকার
পরবর্তি সংবাদনাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ ঘর পুড়ে ছাই