ইসলাম টাইমস ডেস্ক : বাবরি মসজিদ মামলায় অন্যতম আবেদনকারী ইকবাল আনসারিকে তার বাসভবনে গুলি করা হয়েছে। গতকাল অযোধ্যায় কথিত আন্তর্জাতিক শুটার ভর্তিকা সিং তাকে গুলি করে। তবে গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান। পুলিশের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
এর আগে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে প্রবীণ আইনজীবী রাজীব ধাওয়ান তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন। রাম জন্মভূমি বাবরি মসজিদ জমি বিতর্ক মামলায় তিনি সুন্নি ওয়াকফ বোর্ড ও অন্য মুসলিম পক্ষের আইনজীবী হিসেবে লড়ছেন।
ধাওয়ান অবসরপ্রাপ্ত এক শিক্ষা আধিকারী এন সন্মুগম ও রাজস্থানের বাসিন্দা সঞ্জয় কালাল বজরঙ্গীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেছেন, মুসলিম পক্ষের হয়ে আদালতে লড়াই করার জন্য হুমকি দেওয়া হয়েছে তাকে।
পুলিশ জানায়, ভর্তিকা সিংয়ের মতে, রাম মন্দির স্থাপনার পথে অন্যতম বাধা এই ইকবাল আনসারি।
তার নিরাপত্তা কর্মীরা তাকে হামলাকারীদের হাত থেকে বাঁচান। দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ। সংবাদসংস্থা পিটিআইকে আনসারি জানিয়েছেন, “মঙ্গলবার বিকেলে এক পুরুষ ও এক মহিলা তাঁর বাড়িতে যান। তিনি বলেন, ওই মহিলা নিজেকে বর্তিকা সিং নামের জাতীয় স্তরের শুটার বলে নিজের পরিচয় দেন। ওরা আমাকে জমি বিতর্ক মামলা থেকে আমার আবেদন প্রত্যাহার করে নিতে বলেন। বলা হয় তা না করলে উনি আমাকে গুলি করবেন। এর পর ওরা আমার উপর হামলা করেন, আমার নিরাপত্তা রক্ষীরা আমাকে বাঁচান।” তবে হামলায় তাঁর কোনও চোট লাগেনি বলেও জানিয়েছেন তিনি।
সংবাদসংস্থাকে ফৈজাবাদের পুলিশ সুপার বিজয় পাল সিং বলেন, “আমরা ওদের আটক করেছি।” তাঁদের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা জানাব।”
















