৪ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেসের লাইনচ্যুত বগী উদ্ধার করে প্রায় ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টায় লাইনচ্যুত বগী উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জ মল্লিকপুর এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়। এতে ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর প্রায় ৪ ঘন্টা পর বেলা সাড়ে ৩টায় লাইনচ্যুত বগী উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ মাইজগাও রেল স্টেশন ক্লার্ক জহর লাল দাস।

পূর্ববর্তি সংবাদআসামির স্ত্রীকে ধর্ষণ: মামলায় নাম নেই ‘প্রধান অভিযুক্ত’ এসআই খায়রুলের
পরবর্তি সংবাদলন্ডনে ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ