ইসলাম টাইমস ডেস্ক : সাভারের আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে । বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ও মিরপুর ফায়ার সার্ভিস থেকে আরও একটি ইউনিট।
তবে এর আগেই গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
















