উত্তরায় শুরু হচ্ছে ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা

ইসলাম টাইমস ডেস্ক : মাকতাবাতুল আযহারের উদ্যোগে আজ দুপুর থেকে শুরু হতে যাচ্ছে ১৭তম ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা। ৫-৬সেপ্টেম্বর দুই দিন ব্যাপী এই কিতাব মেলাটি আজমপুর দারুল উলূম মাদরাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন মেজর অব. আনিসুর রহমান।

মেলায় মাকতাবাতুল আযহারের প্রকাশিত বিভিন্ন বইয়ের পাশাপাশি থাকবে আরবি, উর্দূ দেশী বিদেশী বিভিন্ন কিতাব।

আরবি, উর্দূ ও বিদেশী গ্রন্থগুলোতে বিশেষ মূল্য ছাড়ের পাশাপাশি সব ধরনের বাংলা প্রকাশনায়ও থাকবে ৫৫% পর্যন্ত মূল্যছাড়।

মাকতাবাতুল আযহারের পাশাপাশি আরো বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠানের কিতাবাদিও মেলায় পাওয়া যাবে বলে জানা গেছে।

 

পূর্ববর্তি সংবাদমিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ছেলে ইন্তেকাল করছেন
পরবর্তি সংবাদমাসউদ ভাইয়ের চলে যাওয়া: মনের গহীনে বড় ধাক্কা