সড়কে শৃঙ্খলা ফেরাতে টাস্কফোর্স গঠন করা হবে: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে গঠিত এই টাস্কফোর্স আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা কমাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাস্কফোর্সে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধি থাকবেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই টাস্কফোর্স কাজ শুরু করবে।’

ওবায়দুল কাদের বলেন, টাস্কফোর্সে সড়ক পরিবহন-মহাসড়ক বিভাগের সচিব সাচিবিক দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যে সমস্ত প্রয়োজনীয় সংস্থা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা শক্তিশালী টাস্কফোর্স গঠন করেছি।

পূর্ববর্তি সংবাদতৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল হচ্ছে ২০২১ থেকে
পরবর্তি সংবাদফরিদপুরে পাটের ট্রাকে দুর্বৃত্তদের আগুন