‘ফরিদপুরের পর্দার কাছে হেরে গেছে রূপপুরের বালিশ’

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেনার দুর্নীতির কাছে হেরে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বালিশ কেনার দুর্নীতি।’

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন,এই হচ্ছে বর্তমান অবস্থা, চারদিকে শুধু লুট ও লুটেরা। এ অবস্থায় চলছে এখন দেশে। আজকে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবরা থাকলে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, রূপপুরে এভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতো না। ব্যাঙের ছাতার মতো ব্যাংক হতো না। সাইফুর রহমান সাহেব দেশপ্রেমিক ছিলেন, দেশকে ভালোবাসতেন। নিজের বা দলের লাভবান হওয়ার জন্য দেশের সার্থকে জলাঞ্জলি দেননি।

বিএনপি মহাসচিব বলেন, ব্যাঙের ছাতার মতো ব্যাংক দেয়ায় এগুলো মুখ থুবড়ে পড়ছে। পত্রিকায় দেখলাম, হল-মার্ককে আবার সুযোগ দেয়া হবে। অর্থাৎ লুটেরা অর্থনীতিকে আবার লুটেরাদের মধ্যে নিয়ে আসা।

 

পূর্ববর্তি সংবাদবাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে চায় লেবানন
পরবর্তি সংবাদআশুরা নিয়ে সাধারণ পর্যায়ে প্রচলিত কিছু বিষয় কতটুকু যথার্থ