জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: মৃত্যুবরণ করেছেন জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে (৯৫)।

আজ শুক্রবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মুগাবের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার এ খবর প্রকাশ করেছে জিম লাইভ।

১৯৮০ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর জিম্বাবুয়ের ক্ষমতায় ছিলেন মুগাবে। ২০১৭ সালের নভেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যূত করা হয় মুগাবেকে। গত এপ্রিল থেকে তার চিকিৎসা চলছিল সিঙ্গাপুরে।

পূর্ববর্তি সংবাদবালিশ দুর্নীতিকে হার মানিয়েছে ফেমেক কর্তৃপক্ষ, এক পিস পর্দার দাম ৩৭ লাখ টাকা
পরবর্তি সংবাদস্কুল থেকে ফিলিস্তিনি শিশুদেরকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা ( ভিডিও )