নাফ নদীতে নিখোঁজের একদিন পর জেলের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : টেকনাফে নাফ নদী থেকে নুর মোহাম্মদ (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ সাবরাং  ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকার নাফনদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার শাহপরীরদ্বীপ জেটিতে বরশী নিয়ে মাছ শিকাররত অবস্থায় নাফনদীতে পড়ে গিয়ে নুর মোহাম্মদ নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর জেলের মৃতদেহটি ঘোলারচরে ভেসে আসলে স্থানীয় জেলেরা মৃতদেহটি উদ্ধার করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শাহপরীর দ্বীপ জেটিতে কয়েকজন বরশি ফেলে মাছ শিকার করছিলেন। এসময় হঠাৎ করে নুর মোহাম্মদ নাফ নদীতে পড়ে যান। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, রাতেই নুর মোহাম্মদের মরদেহটি উদ্ধারের বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবহিত করেছি। মরদেহটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তি সংবাদআশুরা নিয়ে সাধারণ পর্যায়ে প্রচলিত কিছু বিষয় কতটুকু যথার্থ
পরবর্তি সংবাদরাশিয়ায় মাহাথির-মোদি বৈঠক: ড. জাকির নায়েককে ফেরাতে চায় ভারত