ঘুষ না পেয়ে ধর্ষণ : শর্শায় বদলি হলেন ওসি

ইসলাম টাইমস ডেস্ক: এবার যশোরে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমানকে বদলি করে  তার স্থলাভিসিক্ত হিসাবে বরিশাল মেট্রোপলিটনের ইন্সপেক্টর আতাউর রহমানকে আনা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত বদলির অংশ হিসেবে এম মশিউর রহমানকে বদলি করা হয়েছে। তার বদলির সঙ্গে গৃহবধূ ধর্ষণ মামলা সংক্রান্ত কোনো সম্পৃক্ততা নেই।

গত ২ সেপ্টেম্বর শার্শা উপজেলার লহ্মণপুর এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গভীর রাতে যায় এসআই খায়রুল, সোর্স কামরুলসহ চারজন। তারা ওই গৃহবধূর কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন।

টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে এসআই খায়রুল ও কামরুল তাকে ধর্ষণ করেন বলে ওই গৃহবধূ অভিযোগ করেন।

৩ সেপ্টেম্বর ভিকটিম শার্শা থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনের নামে মামলা করেন। মামলাটি বৃহস্পতিবার পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই যশোর।

এ ঘটনাটি সারা দেশে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় শার্শা থানার ওসি এম মশিউর রহমানকে বদলি করা হলো।

পূর্ববর্তি সংবাদমেধাবী শিশু লাভের জন্যে ভারতে গোবরমূত্র দিয়ে তৈরি হচ্ছে বিশেষ ওষুধ
পরবর্তি সংবাদ৯/১১পরবর্তী সন্দেহভাজন ‘জঙ্গিতালিকা’, আমেরিকায় মুসলিম আইনজীবীদের ঐতিহাসিক বিজয়