ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর সমস্যাকে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক বিষয় করে তুলতে চাইলেও চীন মনে করে এটি একান্তই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। তিব্বত ও তাইওয়ানকে যেমন চীনের অভ্যন্তরীণ বিষয় বলে স্বীকার করে দিল্লি। সুতরাং দুই দেশর আলোচনার মাধ্যমে বিষয়টি তাদেরই মেটাতে হবে। খবর আনন্দবাজারের।
খবরে বলা হয়, চীনের কূটনৈতিক বিশেষজ্ঞ কিয়ান ফেং সরকারের এই অবস্থান ব্যাখ্যা করে জানান, বেইজিং বরাবরই কাশ্মীর নিয়ে এই অবস্থান নিয়ে চলেছে।
পাকিস্তানে ভারতের প্রাক্তন হাইকমিশনার টিসিএ রাঘবন জানান, দু’দেশের মধ্যে একটি ‘বোঝাপড়া’ বহুদিন ধরেই চলছে। সেটা হল, তিব্বত ও তাইওয়ানের সমস্যাকে চীনের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে ভারত। আর কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানকেও স্বীকৃতি দেয় চীন।
















