গাজীপুরে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১৭ কর্মচারী

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের বোর্ডবাজারে দুটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে  ১৭ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে রয়েছেন রিক্সাচালক মো. আলমগীর হোসেন (৩০), রাধুনী রেস্টুরেন্টের কর্মচারী মো. জহির হোসেন (২২), নাজমুল হোসেন (২৩), জোবায়ের হোসেন (১৬), আলামিন হোসেন (৩২), শুকুর আলী (২০)। তৃপ্তি হোটেলের দগ্ধ কর্মচারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর হোসেন (২০), আরিয়ান হোসেন (১৮), মো. বাসার (২২), মাসুদ মৃধা (৪৫), সুফিয়ান (১৫), মনির হোসেন (২৫), আরিফ হোসেন (১৫), মারুফ হোসেন (২৯)। বিস্ফোরণে এক অজ্ঞাত পুরুষও (৩৮) গুরুতর আহত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদযে কাজটা পারো না, তা করো কেন: ভারতকে পাক মন্ত্রী
পরবর্তি সংবাদতুরস্কের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা