সৌদির জ্বালানিমন্ত্রী হলেন প্রিন্স আবদুল আজিজ বিন সালমান

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতরগুলোর একটি জ্বালানি মন্ত্রণালয়। এবার সৌদি বাদশাহ সালমানের আরেক সন্তান আবদুল আজিজ বিন সালমানকে দেওয়া হল জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সৎভাই। তেলশিল্প ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতার কারণেই তাকে এই পদে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সাল থেকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন আবদুল আজিজ।

এই প্রথম সৌদি রাজপরিবারের কোন সদস্য জ্বালানি মন্ত্রী হলেন। রোববার এই ঘোষণা দেয়া হয়ছে বাদশার পক্ষ থেকে।

বাদশাহ সালমানের এক পুত্র মোহাম্মাদ বিন সালমান বর্তমানে দেশটির ক্রাউন প্রিন্স বা সিংহাসনের উত্তরাধীকারী। আর মোহাম্মাদের ছোট ভাই প্রিন্স খালেদ বিন সালমান বর্তমানে দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী। এবার জ্বালানি মন্ত্রী হলো তাদের আরেক ভাই। সূত্র: মিডল ইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে গণগ্রেফতারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ
পরবর্তি সংবাদআশুরার দিনে কিয়ামত হবে- কথাটি কি সঠিক?