আসামের পর এবার মহারাষ্ট্রে এনআরসি তৈরির তোড়জড়

ইসলাম টাইমস ডেস্ক : আসামে  এনআরসি’র রেশ না কাটতেই  ভারতের আরেক রাজ্য মহারাষ্ট্রে এনআরসি তৈরির তোড়জড়ের খবর সামনে এল।

জানা গেছে, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির কাজে জমি চেয়ে নবি মুম্বাই প্ল্যানিং অথরিটিকে চিঠি পাঠিয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, মুম্বাই থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের নেরুলে ২ থেকে ৩ একর জমি চেয়ে সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট করপোরেশনের (সিডকো) কাছে চিঠি পাঠিয়েছে ওই রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

নাম প্রকাশে অনিচ্ছুক সিডকো’র এক শীর্ষ কর্তা সংবাদমাধ্যমের কাছে এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

চলতি বছরের শুরুতে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন পয়েন্টে ডিটেনশন সেন্টার তৈরির জন্য কেন্দ্রে পক্ষে নির্দেশিকা পাঠানো হয়েছিল।

ইতোমধ্যেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।

মুম্বাই অনুপ্রবেশকারীতে ভরে গেছে বলে দাবি করেছে শিবসেনা। যে কারণে আসামের মতো মহারাষ্ট্রে এনআরসি চালুর দাবি জানিয়েছে তারা।

গত সপ্তাহে শিবসেনা প্রধান অরবিন্দ সাওয়ান্ত বলেন, ‘ভূমিপুত্রদের সমস্যা সমাধানের জন্য আসামে এনআরসি’র প্রয়োজন ছিল। যে কারণে আমরা এনআরসি’র পদক্ষেপকে সমর্থন করেছিলাম। একইভাবে মুম্বাইয়ে বসবাসকারী অনুপ্রবেশকারীদের তাড়াতে একই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

এই প্রেক্ষাপটে মুম্বাইয়ের কাছে ডিটেনশন সেন্টার তৈরির খবরটি সামনে এল।

পূর্ববর্তি সংবাদধর্মীয় অনুশাসন মেনে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া
পরবর্তি সংবাদযে জন্য তালেবান- আমেরিকা শান্তিচুক্তি ভেঙ্গে যায়