ইসলাম টাইমস ডেস্ক : সম্প্রতি আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর আসামের গোহাটিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ ২০ লাখ ‘বিদেশী’কে দেশছাড়া করার ঘোষণা পুনর্ব্যাক্ত করেছেন। এতে প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ সরকার তেমন সরব না হলেও বুদ্ধিজীবী মহলে ইতোমধ্যে কেউ কেউ সরব হতে শুরু করেছেন। ড. আসিফ নজরুল মনে করছেন, অমিত শাহের এই হম্বিতম্বির পেছনে কোনো একটা মতলব রয়েছে। আজ ফেইস বুকের এক পোস্টে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন।
ড. আসিফ নজরুল পোস্টে লেখেন, অমিত শাহ-এর হুমকি-ধামকি দেখে মনে হচ্ছে মতলব আছে একটা।হয়তো চাপে রাখছে আমাদের। এ সুযোগে আমাদের প্রধানমন্ত্রীর সফরের সময় বাগিয়ে নিবে আরো অনেক কিছু। বিমানবন্দরের জমি, কনটিনেন্টাল সেলফ-এর মামলা তুলে নেয়া, আরো কিছু ব্যবসা আর ভারতীয়দের চাকরী। আর আর কি কি?
আমার ক্ষমতা থাকলে এতোদিনে সীমান্তে সেনাবহিনী নামাতাম। ভারতের রাষ্ট্রদূতকে ডেকে অমিত শাহদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করতাম। এখানে কাজ করা ভারতীয়দের তালিকা করতাম। অবৈধগুলোকে ফেরত পাঠাতাম। ১৯৪৭ এর পর ভারত থেকে আসা মানুষের তালিকা করার আওয়াজ দিতাম। সব রাজনৈতিক দলকে ডেকে ঐক্যমত গড়ে তুলতাম।
আমার ধারনা এসব কাজ করলে আওয়ামী লীগ রাতারাতি তার জনপ্রিয়তা অনেকাংশে ফেরত পেতো। আমি নিজে আমাদের প্রধানমন্ত্রীর জন্য অন্তর থেকে দোয়া করা শুরু করতাম। দেশকে যারা সবচেয়ে বেশী ভালোবাসে তাদের সবাই ভালোবাসে।
















