কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫০, আহত ৩০

ইসলাম টাইমস ডেস্ক: কঙ্গোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ টাঙ্গানিকায় একটি ট্রেনের লাইনচ্যুত হয়ে  ৫০ জন নিহত হয়েছে এবং আরও ২৩ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কঙ্গোর টাঙ্গানিয়ে প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে।’

কঙ্গোর জনকল্যাণ বিষয়কমন্ত্রী স্টিভ মবিকায়ি জানান, টাঙ্গানিয়া প্রদেশের মায়িবারিদি শহরের নিকটে ট্রেনটি লাইনচ্যুত হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

তবে হতাহতের সংখ্যার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন টাঙ্গানিয়ার গভর্নর জোই কাবিলা। তিনি জানান, ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে ১০ জন নিহত হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে।

পূর্ববর্তি সংবাদসৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিহাবের বিশ্বজয়
পরবর্তি সংবাদমিসরে মুসলিম ব্রাদারহুড প্রধানসহ ১১ নেতার যাবজ্জীবন