সিলেটে ইয়াবা-অস্ত্রসহ গ্রেফতার পীযুষ

ইসলাম টাইমস ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে এবং তার তিন সহযোগীকে ইয়াবা ও অস্ত্রসহ  আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে কোতোয়ালী থানার মির্জাজাঙ্গাল এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। পিযুষ ছাড়াও আটক বাকিরা হলেন বাপ্পা পাল, মিন্টু রায় ও আরো একজন।

র‌্যাব-৯ এর মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসেই লতিফ সিদ্দিকীকে বেকসুর খালাসের রায় দিল আদালত
পরবর্তি সংবাদগরু আর ওম শব্দকে ভয় পেতে না করলেন মোদি