১১ ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী ইসরায়েল

ইসলাম টাইমস ডেস্ক: অধিকৃত পশ্চিম তীর থেকে রাতভর অভিযান চালিয়ে ১১ ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িত থাকায় ১১ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তবে তারা ঠিক কী ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িত ছিল সে সম্পর্কে কিছু জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ।

পশ্চিম তীরজুড়ে নিয়মিত অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি অধিকৃত পূর্ব জেরুজালেমেও অভিযান চালায় তারা। এসব অভিযানের মাধ্যমে বিভিন্ন ফিলিস্তিনিকে আটক করা হয়।

ফিলিস্তিনের হিসাব অনুযায়ী, প্রায় ৫ হাজার ৫০০ ফিলিস্তিনি ইসরায়েলি বন্দিশিবিরে মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যে কয়েক ডজন নারী ও শিশু রয়েছে।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
পরবর্তি সংবাদবৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করে সিগারেটের ছ্যাকা দিলো ওসি-কনস্টেবল