কাদিয়ানি উপাসনাগৃহ বন্ধের দাবিতে জুমার পর নেত্রকোণায় বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনায় আবারো তৎপর হয়ে উঠছে কাদিয়ানিরা। স্থানীয় দ্বীনদার ও আলেমদের প্রতিবাদের জেরে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া উপাসনাগৃহের কাজ আবারও শুরু করেছে তারা। নেত্রকোণা মডেল থানায় নতুন করে লিখিত অভিযোগনামা দায়ের করা হলেও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে বলে জানান স্থানীয় আলেম ও দ্বীনদার মানুষেরা।

এতে ক্ষুব্ধ হয়ে পৌরসভার বিভিন্ন স্তরের দ্বীনদার মানুষ ও আলেমদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার সাতপাই এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা যায়, শহরের উত্তর সাতপাই এলাকায় দীর্ঘদিন যাবত কাদিয়ানিরা প্রকাশ্য-গোপনে তাদের প্রচার কার্যকম চালিয়ে আসছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে দুর্বল অসহায় মুসলমানদের তারা কাদিয়ানি মতে দীক্ষিত করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে উত্তর সাতপাই এলাকায় জায়গা কিনে উপাসনাগৃহ নির্মাণের তৎপরতা চালায় তারা। কিন্তু স্থানীয় আলেম সমাজ ও দ্বীনদার মানুষের তুমুল প্রতিবাদের মুখে প্রশাসনের পক্ষ থেকে উপাসনাগৃহ নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

কিন্তু নেত্রকোণা মডেল থানার ওসি পরিবর্তনের সাথে সাথে কাদিয়ানিরা আবার উপাসনাগৃহের কাজ শুরু করে। খবর পেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হলে বলা হয় রাত নয়টায় ওসির সাথে দেখা করতে।

নেত্রকোণার বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম ও দ্বীনদার মানুষের একটি বড় জামাত বৃহস্পতিবার রাত নয়টায় ওসির সাথে সাক্ষাত করতে যায়। কিন্তু বয়স্ক মুরুব্বি আলেমরা দীর্ঘক্ষণ থানার সামনে অপেক্ষা করলেও ওসি তাদের সাথে দেখা করেননি এবং বলেন যে এই বিষয়টি তিনি অন্য দফতরে হস্তান্তর করে দিয়েছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতেই থানার সামনে প্রতিবাদ জানানো হয়। সেখান থেকেই আজ জুমআর পর উত্তর সাতপাই এলাকায় বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়।

পূর্ববর্তি সংবাদমিসরে মুসলিম ব্রাদারহুড প্রধানসহ ১১ নেতার যাবজ্জীবন
পরবর্তি সংবাদকাশ্মীর-এনআরসি ইস্যুতে মোদীর সমর্থনে এগিয়ে এলেন মাহমুদ মাদানী