অবিলম্বে নেত্রকোনায় কাদিয়ানীদের উপাসনাগৃহ নির্মাণ বন্ধ করুন: আল্লামা নুরুল ইসলাম

ইসলাম টাইমস ডেস্ক: আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম বলেন, অবিলম্বে নেত্রকোনায় কাদিয়ানীদের উপাসনাগৃহ নির্মান কাজ বন্ধ করতে হবে। এবং কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী সকল অপতৎপরতা বন্ধ করতে হবে। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য সরকারকে দায়ভার গ্রহন করতে হবে।

তিনি গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, প্রশাসনের কিছু অসাধু দুর্নিতিবাজ ও কাদিয়ানীদের দোসর কর্মকর্তাদের ব্যবহার করে কাদিয়ানীরা মুসলমানদের ঈমান বিধ্বংসী অপতৎপরতায় লিপ্ত। মুসলমানদের টেক্সের টাকায় লালিত এসব কর্মকর্তাদের প্রতি অবিলম্বে সরকারের বিশেষ দৃষ্টি দিতে হবে। অন্যথায় সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

তিনি নেত্রকোনা প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আমরা জানতে পেরেছি আপনারা কাদিয়ানীদের পক্ষাবলম্বন করে তৌহিদি জনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। অবিলম্বে তৌহিদি জনতার বিরুদ্ধে সকল হয়রানী বন্ধ করে কাদিয়ানীদের উপাসনাগৃহ নির্মানের ষড়যন্ত্র বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করুন। অন্যথায় তৌহিদি জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য যে নেত্রকোনার স্থানীয় তৌহিদি জনতা ও তাহাফফুজে খতমে নবুওয়ত এর প্রতিবাদের জেরে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া কাদিয়ানীদের উপাসনাগৃহ নির্মাণকাজ নতুন ভাবে কাদিয়ানীরা শহরের উত্তর সাতপাই এলাকায় শুরু করে।

নেত্রকোনা মডেল থানায় নতুন লিখিত অভিযোগ নামা দায়ের করা হলে প্রশাসন নির্বিকার ভুমিকা পালন করেন। এ বিষয়ে গত ১২/৯/১৯ বৃহঃবার ১০০ উলামায়ে কেরামের একটি প্রতিনিধিদল নেত্রকোনা মডেল থানায় সাক্ষাত করতে গেলে প্রশাসন উলামাদের সাথে দুর্ব্যবহার করেন

পূর্ববর্তি সংবাদসীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
পরবর্তি সংবাদআফগান সীমান্তে গোলাগুলি, চার পাক সেনা নিহত