এখন অস্ত্র হাতে নেওয়ার সময় এসেছে: ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘এখন বন্দুক হাতে তুলে নেওয়ার সময় চলে এসেছে। আমি কাশ্মীরিদের দূত হয়েছি, কারণ আমি একজন পাকিস্তানি।’

ভারতীয় গণমাধ্যমগুলো ‘এনডিটিভি’ ফলাও করে জানায়, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে উপত্যকাটির মুজফফরাবাদ জেলায় আয়োজিত এক সমাবেশে ইমরান এসব কথা বলেন।

সভায় পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখনো আমাদের সবাইকে কাশ্মীরের ওপর মানবিকতার দিক থেকে নজর দিতে হবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই, কোনো কাপুরুষই একমাত্র এমন কাজ করতে পারে। টানা ৪০ দিন যাবত কার্যত থমকে আছে কাশ্মীর। আপনাদের মানবিকতা থাকলে আজ এমনটা করতে পারতেন না।’

মুজফফরাবাদের সেই সভায় ইমরান খান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী ও তার আরএসএস কাশ্মীরে যা করছে, সেটা মোটেও ঠিক কাজ নয়। তারা জুলুম করে কখনই সফল হতে পারবে না।’

তিনি বলেন, ‘আরএসএস শুরু থেকেই মুসলিমদের ঘৃণা করে। আর একদম ছোট বেলা থেকেই মোদী সেই সংগঠনের সদস্য। কাশ্মীরের ওপর নজর সকলেরই রয়েছে। আপনারা জানেন, ধর্মীয় মেরুকরণ মানুষকে সব সময়ই মৌলবাদের দিকে ঠেলে দেয়। তাই এবার মানুষকে প্রতিহিংসার পথে ঠেলে দিচ্ছেন মোদী। আমাদের ধর্ম শান্তির পক্ষে; তাই আমরা কোনো সংঘাত ছাড়াই সংকটটির সমাধান করতে চাই।’

গত এক মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো পাক অধিকৃত কাশ্মীরে পা রাখলেন ইমরান খান। যার অংশ হিসেবে আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে জম্মু ও কাশ্মীরে চলমান সমস্যাটি তুলে ধরবেন তিনি। যদিও একই দিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে বক্তৃতা দিতে পারেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। বিশ্বের অন্যতম সামরিকায়িত অঞ্চলটিতে অতিরিক্ত প্রায় পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করা হয়। বিবিসি বলছে, অবরুদ্ধ কাশ্মীরের মানুষের ওপর অকথ্য নির্যাতন চলাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

পূর্ববর্তি সংবাদসৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের সমালোচনা করায় প্রখ্যাত শিক্ষাবিদ আটক
পরবর্তি সংবাদফিলিস্তিন সমস্যা সমাধানে বিশ্ব মুসলিমের প্রতি সুদাইসির আহ্বান