ইসলাম টাইমস ডেস্ক: ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারালেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চলমান সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাবেন সংগঠনটির সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদকের স্থলে ভারপ্রাপ্ত দায়িত্ব পাবেন যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
















