পরমাণু হামলা ঠেকাতে গরুর গোবর ব্যবহার করবে ভারত : শঙ্কর লাল

ইসলাম টাইমস ডেস্ক : ভারতীয় রাজনীতিক এবং গোরক্ষা কমিটির সভাপতি শঙ্কর লাল দাবি করেছেন, যদি পাকিস্তান ভারতের উপর পরমাণু হামলা করে, তাহলে গরুর গোবর তাদেরকে ধ্বংস থেকে রক্ষা করবে।

ভারতের সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের দৈনিক জং।

ভারতের সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এটম বোমার তেজস্ক্রিয়া থেকে বাঁচার জন্যে শঙ্কর লাল বলেছেন, নাসার পরামর্শ হল, যদি মাটিতে গর্ত করে এর উপর গোবর দিয়ে দেড় ফিট উঁচু পর্যন্ত ঢেকে দেওয়া হয়, তাহলে মানুষ সেখানে নিরাপদ থাকে।

শঙ্কর লাল আরও বলেন, গোবর এটমের তেজস্ক্রিয়তা শোষণ করে  মানুষকে হেফাজত করার শক্তি রাখে।

পূর্ববর্তি সংবাদ“দোয়া করতে করতে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে”
পরবর্তি সংবাদমসজিদের ভেতর ঢুকে মুসল্লিকে কুপিয়ে জখম