পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে যুদ্ধের পরিণাম ভয়াবহ: ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক: পারমাণবিক অস্ত্রের অধিকারী দুই দেশের মধ্যে কোনো যুদ্ধের পরিণাম ভয়াবহ মন্তব্য করে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারতের সঙ্গে প্রথাগত কোনো যুদ্ধে হেরে যাবে পাকিস্তান।

আজ রবিবার আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইমরান খান এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, আমি নিশ্চিত, যখন পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্য যুদ্ধ শুরু হয়, তখন সেটা অবশ্যই পারমাণবিক যুদ্ধের দিকে গড়াবে। খোদা না করুক, যদি এমন কোনো যুদ্ধ হয়, আর আমরা হেরে যায় তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’

ইমরান খান বলেছেন, যদি পাকিস্তানের সামনে আত্মসমর্পণ করতে হবে বা স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করতে হবে এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তান দ্বিতীয়টি বেছে নেবে। নিজের স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করত পাকিস্তান। আর যখন কোনো পারমাণবিক শক্তিধর দেশ মৃত্যুর আগ পর্যন্ত লড়াইয়ের পণ করে, তখন সেটার পরিণতি হয় ভয়াবহ।

পূর্ববর্তি সংবাদএনআরসি নিয়ে উদ্বেগ থাকলেও ভারতের ওপর বিশ্বাস রাখার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
পরবর্তি সংবাদ‘বিএসএফ ছেলেকে গুলি করে মারছে বলে লাশটা-কি পাবো না’