‘শোভন-রব্বানী ইস্যুতে দেশে দুর্নীতির ভয়াবহতার চিত্র ফুঠে উঠেছে’

ইসলাম টাইমস ডেস্ক: শোভন-রব্বানীর বিরুদ্ধে ব্যবস্থায় নেওয়ায় আমরা খুশি হয়েছি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যে কী হারে দুর্নীতি চলছে, এতে সেটাই প্রমাণিত হয়েছে। শুধু তো একটা প্রকাশ হয়েছে। যেটির কারণে একটা সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কার করতে হয়েছে।

আজ রবিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি তো সারাদেশেই চলছে। একটি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কার প্রমাণ করে যে দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছে।

ফখরুল বলেন, ‘প্রত্যেকটি সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র আছে। ছাত্রলীগের গঠনতন্ত্র সম্পর্কে যতটুকু জানি, তাদের সংগঠনের নেত্রী হলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনিই সাংগঠনিক অভিভাবক। সুতরাং এখানে বহিষ্কারের কী বিধান আছে সেটা আমার জানা নেই। তবে সাংগঠনিক নেত্রী হিসেবে তিনি ব্যবস্থা নিতে পারেন।’

তিনি পদত্যাগ করতে বলেছেন, সভাপতি-সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন। এখানে জটিলতার কিছু নেই।’

পূর্ববর্তি সংবাদ‘বিএসএফ ছেলেকে গুলি করে মারছে বলে লাশটা-কি পাবো না’
পরবর্তি সংবাদওআইসির বৈঠক চলাকালেই জর্ডান উপত্যকা দখলের অনুমোদন করল ইসরাইল