মন্দিরে পূজার কথা বলে এক নারীকে ধর্ষণ করল দুই পুরোহিত

ইসলাম টাইমস ডেস্ক: মন্দিরে পূজার কথা বলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই পুরোহিতের বিরুদ্ধে। এদের মধ্যে একজন পুরোহিতকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আরেক পুরোহিতকে খুঁজছে। কর্নাটকের একটি মন্দিরে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারী তার অভিযোগে উল্লেখ করেছেন, স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর পরিবারের লোকজন ওই দুই পুরোহিতের কাছে নিয়ে যায়। ভবিষ্যতের বড় ধরনের ঝামেলা কাটানোর জন্য দুইবার পূজা দিতে বলা হয় ওই নারীকে।

সে অনুসারে একবার পূজা করা হয় ওই নারীর বাড়িতে। এরপর পূজার কথা বলা হয় মন্দিরে। কিন্তু অভিযোগ উঠেছে, মন্দিরে পূজার কথা বলে ওই দুই পুরোহিত তাকে ধর্ষণ করেছেন। গত ১০ সেপ্টেম্বর পুরোহিত তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে প্রথমে কাউন্সেলিং দেন। পরে তাকে যৌন নিপীড়ন শুরু করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন।

বেঙ্গালোর পুলিশের উপ-কমিশনার রাহুল কুমার বলেন, দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ এবং ৩৫৪বি ধারায় মামলা হয়েছে। একজন পুরোহিতকে এ ব্যাপারে আটক করা হয়েছে এবং আরেকজনকে আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তি সংবাদ“তোমাদেরকে আল্লামা তাকি উসমানির মত উচ্চমানের আলেম হতে হবে”
পরবর্তি সংবাদ‘বাবর রোড’ লেখা নামফলকে কালি লেপে দিলো হিন্দু সেনা