ইসলাম টাইমস ডেস্ক: নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সনি নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সনি গোপালপুর পৌরসভার মহিশাকুলা এলাকার সান্টুর ছেলে। তিনি গোপালপুর রেলস্টেশনের পাশের একটি দোকানের মোটরসাইকেলের মেকানিক ছিলেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, গোপালপুরের ভাওরা এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন সনি। এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
















