মোহাম্মদপুরে নির্মিত হয়েছে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন স্তম্ভ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডে নির্মিত হয়েছে আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত একটি স্তম্ভ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা এই  স্তম্ভটির নাম ‘দ্য গ্লোরি অব বঙ্গবন্ধু’। এই প্রথম বাংলাদেশে আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত স্তম্ভ নিমার্ণ করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জমান রাজিবের নির্দেশে করা হয়েছে। মহান আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত স্তম্ভটি নিমার্ণে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, নগর জীবনের ব্যস্ততায় স্থাপনাটি সর্বশক্তিমান আল্লাহর কথা পথচারীদের স্মরণ করিয়ে দেবে।

এই স্তম্ভকে স্বাগত জানিয়ে মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বলেন, এটি একটি ভালো উদ্যোগ।  আল্লাহর নাম মানুষের স্মরণে আসবে।

কাউন্সিলর রাজিব বলেন, ‘মোহাম্মদপুর ঐতিহ্যগতভাবেই একটি মুসলিম নাম। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে, আমি এই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করতে পারছি।’

পূর্ববর্তি সংবাদপরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করতে কাশ্মীর যাচ্ছেন ভারতের প্রধান বিচারপতি
পরবর্তি সংবাদআরও দুই ভারতীয় গুপ্তচরকে আটক করেছে পাকিস্তান