ছাত্রদলের ভোটগ্রহণ চলছে মির্জা আব্বাসের বাসায়

ইসলাম টাইমস ডেস্ক: অবশেষে সিদ্ধান্ত গৃহীত হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার রাত ৮টার দিকে এই ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে বিকালে সংগঠনের নির্দেশনায় ছাত্রদলের কাউন্সিলররা ঢাকাসহ সারা দেশে থেকে নয়াপল্টনে জড়ো হোন। পরে সন্ধ্যায় কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এবারের কাউন্সিলে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট প্রার্থী ২৮ জন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক ১৯ জন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ঢাকার চতুর্থ জজ আদালত সাবেক কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর দায়ের করা মামলায় স্থগিতাদেশ দিলে ১৪ সেপ্টেম্বরের নির্ধারিত কাউন্সিলের ওপর স্থগিতাদেশ দেয়।একই সঙ্গে আদালত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

পূর্ববর্তি সংবাদমোদিকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান
পরবর্তি সংবাদতাকওয়ার লেবাস, লেবাসের তাকওয়া