ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য: তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: যুদ্ধকবলিত ফিলিস্তিনে বসবাসরত মজলুম মুসলমানদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার দেশের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মুহাম্মাদ নূরি উরসুবি। খবর আনাদুলু আরবি’র।

গতকাল মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় এই গণমাধ্যমের বরাতে ডেইলি সাবাহ আরবি জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানে ফিলিস্তিনি একটি শরণার্থী শিবিরে তুরস্কের সহযোগিতায় নির্মিত নারীদের একটি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কীমন্ত্রী একথা বলেন।

তিনি জানান, তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের সঙ্গেই থাকবে এবং ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ অব্যাহত রাখবে তার দেশ। আর এজন্য সবচে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, ১৯৬৭ সালের ফিলিস্তিনের মূল সীমানাজুড়ে নতুন করে আলাদা ও স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

মুহাম্মাদ নূরি উরসুবি বলেন, বিশ্বের নানাপ্রান্তে পীড়িত ও অত্যাচারিত মানুষের দ্বারে দ্বারে সাহায্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করে তুরস্ক। পৃথিবীর অন্তত ১৭০ টি দেশের অসহায় মানুষদেরকে তুরস্ক সাহায্য-সহযোগিতা করে আসছে।

পূর্ববর্তি সংবাদকাশ্মিরিদের অবস্থা: ভারতীয় বাহিনীর ভয়ে রাত কাটল আপেল গাছে
পরবর্তি সংবাদসৌদি থেকে দেশে ফিরতে হয়েছে আরো ১৬০ কর্মীকে