যুবলীগ নেতার ক্যাসিনোতে অভিযান: ১৪২ জন নারী-পুরুষ আটক

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় যুবলীগ নেতা খালেদ মাহমুদের ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অর্থসহ ১৪২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

র‌্যাব-৩ এর একটি দল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু করে। এতে নেতৃত্বে দিচ্ছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান।

সারওয়ার আলম বলেন, বিকেল ৫টা থেকে ইয়াং ম্যান্স ক্লাব নামের এই ক্যাসিনোতে অভিযান শুরু হয়। এ পর্যন্ত সেখান থেকে ১৪২জনকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে।

তবে অবৈধভাবে চালানো ওই ক্যাসিনোতে এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ওই ক্লাবের মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদহাজার হাজার আলেম, তলাবার উপস্থিতিতে সম্পন্ন হল জামাল ছাহেব রহ.-এর জানাযা, দাফন (ভিডিও)
পরবর্তি সংবাদচার্চ, মন্দিরসহ ১৮টি অমুসলিম উপাসনালয়ের অনুমোদন দিচ্ছে আরব আমিরাত