‘শান্তি চুক্তিতে ট্রাম্পের জন্য তালেবানের দরজা সবসময় খোলা’

ইসলাম টাইমস ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি চুক্তিতে আগ্রহী তালেবান। শান্তি চুক্তির প্রধান মধ্যস্থতাকারী ও তালেবান শীর্ষ নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই বুধবার (১৮ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি বলেন, ‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য এই চুক্তির দরকার। আর এর জন্য আমাদের দরজা সবসময় উন্মুক্ত।’ ট্রাম্পের শান্তি চুক্তি বাতিল ঘোষণার এক সপ্তাহ পর আব্বাস স্টানিকজাই এই বিবৃতি দেন।

উল্লেখ্য শান্তি চুক্তির জন্য ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গণি ও তালেবান নেতাদের সঙ্গে ম্যারিল্যান্ডের ডেভিড শিবিরের বৈঠকে স্থগিত করেন।

একইদিনে ট্রাম্প তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে তালেবানদের সঙ্গে করা শান্তি আলোচনা বাতিল ঘোষণা করে, আফগানিস্তান এ চুক্তি করার যোগ্যতা রাখে না বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদহত্যার ১৪ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট