সৌদির পক্ষে যুদ্ধে প্রস্তুত নন ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ পছন্দ করেন না। ফলে তিনি সৌদি আরবের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত নন।

 

সৌদি আরবের দুইটি তেল ক্ষেত্রে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে ডোনাল্ড ট্রাম্পের আগে বিবৃতি দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ইরান আমেরিকার ওই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে।

আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা সম্পর্কে ট্রাম্প বলেন, ওই হামলায় ইরান জড়িত কি না তা নিয়ে তদন্ত করছে আমেরিকা তবে তিনি এই মুহূর্তে মনে করেন হামলার পিছনে অবশ্যই ইরান জড়িত।

এছাড়া ট্রাম্প বলেন, আমি এমন একজন ব্যক্তি যে কিনা কখনো যুদ্ধ পছন্দ করে না।

সূত্র: পার্স টুডে

পূর্ববর্তি সংবাদসমাজকে এগিয়ে নিতে হলে যোগ্য লোকদের মূল্যায়ন করতে হবে : আল্লামা কাসেমী
পরবর্তি সংবাদমোদি জাকির নায়েকের প্রত্যর্পণের কোনো কথাই তোলেননি : মাহাথির