৯ দিনের সফরে আজ ঢাকা আসছেন শায়খ ইবরাহীম আফ্রিকী

ইসলাম টাইমস ডেস্ক : ৯ দিনের সফরে আজ ঢাকা আসছেন শায়খ ইবরাহীম আফ্রিকী যিনি একাধারে শায়খুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলভী (রাহ.)এর খলিফা এবং মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী (রাহ.)এর জানেশীন খলিফা। আজ (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টায় তার বাংলাদেশ অবতরণের কথা রয়েছে।

জানা যায়, শায়খ ইবরাহীম আফ্রিকী আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল তাঁকে বিমানবন্দরে ইস্তিকবাল করবেন।

নয় দিনের এই সফরে হযরত বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। কোথায় কখন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তার সফরসূচি নিচে দেওয়া হল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণখান, লাখনি পাড়া, মাহমুদিয়া মাদ্রাসায় (আশিয়ান সিটি কেন্দ্রিয় জামে মসজিদ) যাবেন। সেখানে বাদ যোহর বয়ান করবেন। তারপর ধৈবড় সোবহানিয়া মাদ্রাসায় গিয়ে বাদ আসর মাসিক ইসলাহী মজলিসে বায়ান করবেন। এবং রাত্রি যাপন করবেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় খিলগাঁও খিদমাহ হাসপালে গিয়ে দোয়া করবেন। নারায়নগঞ্জ সোনাহাজরা মাদ্রাসা মসজিদে জুমার বয়ান ও নামাজ পড়াবেন। বাদ আসর আল মাহমুদ কিন্ডার গার্টেন বোর্ডের আওতায় তিনটি বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করবেন। বাদ মাগরিব তাকউয়াতুল ঈমান লিল বানাত মাদ্রাসায় মাসতুরাতের বায়াত। টিকরপুর জামেয়া মাহমুদিয়া মাদ্রাসায় ইসলাহী জোড়ে বয়ান ও রাত্রি যাপন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আল জামিয়াতুল কেরামতিয়া খলিলীয়া কিউর, মুন্সিগঞ্জ-এ দোয়া। সকাল ১১.৩০ মিনিটে আল মারকাজুল হক চাম্পাতলী মুন্সিগঞ্জ-এ নসীহত ও দোয়া। বাদ যোহর দেওভোগ মাদ্রাসায় ইসলাহী মজলিসে বয়ান। বাদ আসর হাজীপাড়া মাদ্রাসায় দোয়া। বাদ মাগরিব মুসলিমনগর মুন্সিগঞ্জ মাহফিলে বায়ান ও রাত্রি যাপন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটে ঠাকুরগাঁও ইসলাহী জোড়ে বয়ান ও বায়াআত। বিকাল ৩ টায় রংপুরের উদ্দেশ্যে রওয়ানা। বার আউলিয়া মাদ্রাসায় ইসলাহী জোড়ে বয়ান ও রাত্রি যাপন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বগুড়া জামিল মাদ্রাসায় মাসতুরাতদের নসীহত, ইসলাহী বয়ান। বাদ যোহর হেলিকাপ্টারে নেত্রকোনা। নেত্রকোনা থেকে হেলিকাপ্টারে ঢাকা বসুন্ধরা অবতরণ। বাদ মাগরিব বসুন্ধরা মাদ্রাসায় বয়ান ও রাত্রি যাপন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মেরাদিয়া জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় যিকিরের মাহফিল। সকাল ৯ টায় মালিবাগ মাদ্রাসায় মুলাকাত। ক্ষিলগাঁও মাহমুদিয়া মহিলা মাদ্রাসায় দোয়া। ১২ টায় জামিয়া রহমানিয়া মাদ্রাসাসহ আশপাশের মাদ্রাসার উলামা, তলাবাদের উদ্দেশে ইসলাহী বয়ান। বাদ আসর মিরপুর পূর্ব কাজী পাড়া দারুল উলুম ইব্রাহীমিয়া মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদে বয়ান। বারিধার মাদ্রসায় রাত্রি যাপন।

বুধবার(২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেট মাহমুদিয়া মাদ্রাসায় দোয়া। বাদ যোহর জামিয়া তাওক্কুলিয়া মাদ্রাসায় ইসলাহী বয়ান। বিভিন্ন মজলিসে বয়ান শেষে বারিধারা মাদ্রাসায় রাত্রি যাপন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ৯ টায় টঙ্গী দারুল উলুম মাদ্রাসায় দোয়া। বাবুস সালাম মাদ্রাসায় দোয়া। সকাল ১০ টায় হেলিকাপ্টারে ময়মনসিংহ। দুপুর ১২ টায়  ময়মনসিংহ হতে হেলিকাপ্টারে টাঙ্গাইল। বিকাল ৪ টায় জামিয়াতু ইবরাহীমিয়া সাইনবোর্ড মাদ্রাসায় ইসলাহী জোড়ে বয়ান। বারিধারা মাদ্রাসায় রাত্রি যাপন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বারিধারা মাদ্রাসায় বিশেষ নসীহত ও দোয়া। বাদ জুমা বিমান বন্দরের উদ্দেশে রওয়ানা।

সার্বিক যোগাযোগঃ- (১) মাওলানা আমজাদ সাহেব দা.বা. 01819137854 (২) মুফতী মুনির সাহেব দা.বা. 01926299940 (৩) মাওলানা মিযানুর রহমান দা.বা. 01913948532 (৪) মাওলানা নাজমুল হাসান দা.বা. 01720239091

মূল যিম্মাদার হলেন, আল্লাম নূর হোসাইন কাসেমী দা.বা. ও মুফতী যাকির সাহেব দা.বা.।

পূর্ববর্তি সংবাদজামালপুরে জোরপূর্বক স্কুলছাত্রকে খৃস্টান বানানোর অভিযোগ, আটক ১
পরবর্তি সংবাদইয়ংমেন্স ‘ক্যাসিনো’র চেয়ারম্যান রাশেদ খান মেনন