ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে অবস্থিত একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এ হামলায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহতের হওয়ার খবর মিলেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯৫ জন। আফগান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালটি কালাত শহরে অবস্থিত। নিহতদের মধ্যে বেশিরভাগই চিকিৎসক এবং চিকিৎসাধীন রোগী। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করছে স্থানীয় গণমাধ্যমে।
এদিকে, তালেবানের পক্ষে থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালটির পাশে অবস্থিত একটি সরকারি গোয়েন্দা কার্যালয়কে টার্গেট করে হামলা চালিয়েছে তারা।
প্রসঙ্গত, সম্প্রতি তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট আশরাফ গনির এক নির্বাচনী প্রচারণায় হামলা চালায় তালেবান। এতে ২৬ জন নিহত হন।
সূত্র : বিবিসি, গার্ডিয়ান
















