এই দেয়াল বেয়ে এখন কেউ আর সীমান্ত টপকাতে পারবে না : ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক: অনুপ্রবেশকারী ঠেকাতে মেক্সিকোর সীমান্ত বন্ধে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সান দিয়েগো সীমান্তে কংক্রিটের নতুন দেয়াল বসানো হয়েছে। সেই কংক্রিটের নতুন দেয়ালে হাত দিয়ে ট্রাম্প বলেছেন, এখানে আস্ত ডিম রাখলে ভাজা হয়ে যাবে। এই দেয়াল বেয়ে কেউ আর উপরে উঠে সীমান্ত টপকাতে পারবে না।

সেখানে কাঁটাতারের বেড়া তুলে সীমান্তে ৫০০ মাইল এলাকাজুড়ে বসানো হচ্ছে কংক্রিটের দেয়াল। ওই কাজ পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, কাজ এখনও শেষ হয়নি। তবে এ বছরের মধ্যেই গোটা সীমান্তে ওই কংক্রিটের দেয়াল বসানোর কাজ শেষ হয়ে যাবে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ ফুট উঁচু ওই কংক্রিটের দেয়াল এমনভাবে বানানো হয়েছে যে, সে দেয়াল ঢুকে গিয়েছে মাটির অনেকটা গভীরে। ফলে, মাটির নিচে দেয়াল খুঁড়ে সুড়ঙ্গ বানিয়েও অনুপ্রবেশকারীরা মেক্সিকো সীমান্ত থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা সহজ হবে না।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে উঠছে : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদকলেজে বোরকা পরে আসায় ভারতের ঝাড়খণ্ডে আটকে দেওয়া হলো কৃতি ছাত্রীর স্বর্ণপদক