কামরাঙ্গীচরে জাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: কামরাঙ্গীরচরে জাতীয় লেখক পরিষদ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কামরাঙ্গীরচরে জামিয়া মুনাওয়ারাহ মিলনায়তনে মুফতি আফজাল হুসাইনের সভাপতিত্বে জাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মেসবাহুল লোগাতের অনুবাদক, বিশিষ্ট লেখক মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী।

বিশেষ অতিথি ছিলেন মুফতি শায়খ মুহাম্মদ উছমান গনী, আরজে মামুন চৌধুরী, মুফতি আবদুল গাফফার, মাওলানা ফজলুল্লাহ, মুফতি মাসরুর হাসান, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আকরাম হুসাইন, মুফতি জাকারিয়া মাহমুদ, বিল্লাল হোসেন সাগর, মুফতি কাজী সিকান্দার, কবি মাহমুদুল হক জালীস, মুফতি ওমর ফারুক, মাওলানা সোলাইমান হোসাইন আবির, কারী সাদ সাইফুল্লাহ মাদানী, মুহাম্মদ বিন ওয়াহিদ, সংগঠক মুফতি মাসরুর তাশফিন, মুফতি শোআইব, মাওলানা আব্দুর রহমান, আবিদ হাসান, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ নাঈম, আল আমীন, সাংবাদিক সৈয়দ আহমাদ শফী আশরাফী, সাভারের মুফতি এহসানুল হক, মাওলানা আজিজুল হক নোমানী কাসেমী।

পূর্ববর্তি সংবাদবৌ-শাশুড়ি সম্পর্ক : পরিবার যেখানে জান্নাতের উপমা
পরবর্তি সংবাদলাইবেরিয়ায় মাদ্রাসায় আগুন লেগে ২৭ শিশুর মৃত্যু