‘সরকার প্রধানের নির্দেশেই দুর্নীতির বিরুদ্ধে এমন অ্যাকশন’

ইসলাম টাইমস ডেস্ক: সরকার প্রধানের নির্দেশেই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এমন অ্যাকশন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জিরো টলারেন্স নীতি মেনে সকল ধরনের অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। আর সরকার প্রধানের নির্দেশেই এমন অ্যাকশন শুরু হয়েছে, এটা বুঝতে না পারা বোকামি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, যুবলীগ, ছাত্রলীগ এগুলো বিচ্ছিন্ন কিছু না। শুধু যে তাদের বিরুদ্ধেই এমন অ্যাকশন হচ্ছে তা কিন্তু নয়। এটা সারাদেশেই পরিচালিত হবে। যদি আওয়ামী লীগের কেউ এর সাথে জড়িত থাকে তাদেরও সতর্ক হওয়া উচিৎ।

তিনি বলেন, ক্যাসিনোর অবৈধ ব্যবসা শুরু হয়েছে বিএনপির আমলে। তারা পৃষ্টপোষকতা দিয়েছেন আর আমরা এগুলো ধ্বংস করছি।

আওয়ামী লীগ বিব্রত কিনা জানতে চাইলে এই নেতা বলেন, ‘উই আর ভেরি হ্যাপি। আমাদের সরকার প্রধানের এমন কর্মকাণ্ডে সবাই খুব খুশি। এমন অভিযান আরো চলবে। এতে প্রশাসন ও রাজনৈতিক গডফাদার কেউ রেহাই পাবেন না’।

পূর্ববর্তি সংবাদঠাকুরগাঁও সীমান্তে যুবককে পিটিয়ে হত্যা করলো বিএসএফ
পরবর্তি সংবাদছাত্রী নির্যাতনের দায়ে বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার