আফগানিস্তানে ৩০ কৃষক হত্যা, ড্রোন ব্যবহারে যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে একটি হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বুধবার রাতে পাইন নাটের খামারে চালানো ওই হামলায় ৩০ জন কৃষক নিহত ও অপর ৪০ জন আহত হয়।

বৃহস্পতিবার সকালে আফগান কর্মকর্তারা জানান, আগের রাতে নাঙ্গাহার প্রদেশের ওয়াজির টাঙ্গি এলাকায় আইএস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে গেলে ভুল করে তা একটি কৃষি খামারে চালানো হয়। যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগান বাহিনী এই হামলা চালায় বলে স্বীকার করে তারা।

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর এক মুখপাত্র জানান, আইএস যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে ড্রোন ব্যবহার করে ওই হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোন্নি লেজ্জেত বলেন, যেসব মানুষদের লক্ষ্যবস্তু বানানো হয় তাদের মধ্যে আইএস সদস্য রয়েছে বলে প্রাথমিক নির্দেশনা ছিল।  ঘটনা অনুসন্ধানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদকলাবাগানে অভিযান, কৃষক লীগ নেতা ফিরোজসহ আটক ৫
পরবর্তি সংবাদ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে’