তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮ টায় তাহাফফুজে খতমে নবুওয়তের খিলগাঁওস্থ কেন্দ্রীয় কার্যলয়ে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা নুরুল ইসলাম।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী সপ্তাহে ঢাকায় কাশ্মিরে ভারতীয় আগ্রাসন ও মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ ও কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে একটি মানববন্ধন ও আগামী দুই মাসের ভিতরে ঢাকার অবশিষ্ট জোন কমিটি ও সারাদেশের সকল জেলা কমিটি সংগঠনের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী (দা:বা:) সাহেবের পরামর্শ মোতাবেক দ্রুত গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

আজকের সভায় নেত্রকোনা জেলার উলামা ও তাওহিদি জনতার একটি প্রতিনিধি দল অংশ গ্রহন করেন। তারা নেত্রকোনা জেলায় সম্প্রতি ঘটে যাওয়া কাদিয়ানীদের উপাসনালয় নির্মানের ষড়যন্ত্র ও তাদের ঈমান বিধংশী তৎপরতা সম্পর্কে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের আলোচনা ধৈর্য সহকারে শ্রবণ করেন ও তাদের কাজের ভুয়ষী প্রশংসা করেন। এবং বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। অতঃপর মাওলানা তাহের কাসেমীকে আহবায়ক ও মাওলানা মফিজুল ইসলামকে সদস্যসচিব করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করে দেন।

সভাপতির বক্তব্যে মাওলানা নুরুল ইসলাম বলেন, আমরা অচিরেই সারাদেশের কমিটি গঠন সম্পন্ন করে জেলায় জেলায় কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহা সম্মেলন করার মাধ্যমে কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম সংখ্যালুঘু ঘোষণার দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন রব্বানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি , মাওলানা আব্দুল কাইউম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা মাহবুবুল্লাহ,।

নেত্রকোনা থেকে আগত প্রতিনিধিদলে ছিলেন মাওলানা মফিজুল ইসলাম খতিব আটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নেত্রকোনা, মাওলানা ইউনুস, জনাব আব্দুল হাদী ফরাজী, এডঃ মোরশেদ বেগ, এডঃ আসাদ প্রমুখ

পূর্ববর্তি সংবাদআস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে: খন্দকার মোশাররফ
পরবর্তি সংবাদমাওলানা আরিফ রব্বানি রহ: রাজনীতি ও আধ্যাত্মিকতার কিংবদন্তি মহিরুহ