দুর্নীতি বিরোধী অভিযানে আমরা প্রধানমন্ত্রীর পাশে আছি : জিএম কাদের

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে সারাদেশে চলমান সরকারের অভিযানকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, প্রধানমন্ত্রী তার নিজ দলের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। বিরোধী দল হিসেবে এ অভিযানে জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা দেবে।

আজ রবিবার জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে এমন কাজ করতে হবে, যে কাজে জনগণ আমাদের ওপর আস্থা রাখবে ও বিশ্বাস করবে। সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী, সুসংগঠিত, শৃঙ্খলিত ও একত্রিতভাবে কাজ করলে মানুষের আস্থা অর্জনে আমরা সক্ষম হবো।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা পল্লীবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করবো। সেই লক্ষ্যেই বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে এবং প্রতিটি জেলায় সমস্যার সমাধান করার জন্য আলাপ-আলোচনার ভিত্তিতে জেলা কমিটিকে শক্তিশালী ও সুসংগঠিত করে নতুন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে।

 

পূর্ববর্তি সংবাদঅফিস চলাকালীন বিচারকদের ফেসবুক ব্যবহার না করতে আদালতের নির্দেশ
পরবর্তি সংবাদদেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার এখন জুয়ার আশ্রয় নিয়েছে : ফখরুল